1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মাধবপুরে মাদক পাচার মামলার আসামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৪৬২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল পাচার মামলার পলাতক আসামী টেলি সাংমা ( ২৬) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে তাকে আটক করে।সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ী চা বাগান এর গাড় টিলার টমাস সাংমার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর শনিবার সকালে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে পুলিশ ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই যুবককে ও মাদক পাচার কাজে ব্যাবহৃত হলুদ রঙের একটি প্রাইভেট কার আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক পাচারকারী পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত দুই জন ১৬৪ ধfরায় জবানবন্দি দিয়ে নিজেদের অপরাধ স্বীকার করে এবং তাদের সহযোগিদের নাম বলে। এরই ধারাবাহিকতায় টেলি সাংমাকে আটক করা হয়েছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: গোলাম মোস্তফা আটকের সত্যতা নিশ্চিত করে বলেছেন, সে সরাসরি ভারতে গিয়ে মাদক নিয়ে আসতো। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT