1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উৎযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২।

মাধবপুরে ট্রাকের সংবাদপত্রবাহী মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ১৮০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে ট্রাক ও সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মো. তোফাজ্জল আলী (৪৫) সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামের প্রয়াত মজলিশ আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক তোফাজ্জল আলী নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে বলে জানান লিয়াকত আলী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT