1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়।

মাদারীপুর সদর ইউএনও সাইফুদ্দিন গিয়াসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিএমএসএফ এর স্মারকলিপি প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৩২ বার পঠিত

মাহমুদুল হাসান রনি,মাদারীপুর জেলা প্রতিনিধি।

 

 

‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন গিয়াস এর মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে

 

আজ ১৭ অক্টোবর রবিবার জেলা প্রশাসক এবং ইউএনও মিটিং এ ব্যস্ত থাকার কারনে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত অপেক্ষা করার পর বিকাল ৪ টায় স্বল্প পরিসরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মাদারীপুর জেলা কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করার হয়।

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক গাউছ-উর রহমান নেতৃত্বে অন্যান্যের মধ্যে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবরিন জেরিন, বিএমএসএফ নেতা মোঃ রাকিব হাসান, আব্দুল্লাহ আল মামুন, সোহেল শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে এ কর্মসূচী সফল করার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও প্রতিষ্ঠাতাও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর নির্দেশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সকল শাখাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আহবান জানান।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT