1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান। কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা ।

মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনা জেলা পুলিশ সুপারের সাথে কয়রার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে খুলনা জেলা পুলিশ ।  সে ক্ষেত্রে সমাজের সকল মানুষকে পুলিশকে সহযোগীতা করতে হবে। বিশেষ করে অনলাইন জুয়াড়ীদের কোন ভাবে ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বনদস্যু নির্মূল সহ কয়রার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন স্থানীয়রা অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করলে সকল অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

৬ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। 
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ আমির হামজা। কয়রা থানার এস আই মোঃ সোহাইল আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, সাংবাদিক মোঃ শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, মোহাঃ হুমায়ুন কবির, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু , উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়ালিউল্যাহ, বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, আঃ গফফার, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, মোঃ মিজানুর রহমান, মোঃ সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নেতা দীলিপ কুমার বৈরাগী, ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৬/০৮/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT