1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

মধুপুুরে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

 

 

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের মধুপুরের দুই ইউনিয়নের দুই বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ালেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সড়ে দাড়ানোর ঘোষণা দেন।

জানা যায়, মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন দেয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিককে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম। আলোকদিয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ তালুকদার দুলাল। দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মমিনুল হক মুকুল। আজহারুল ইসলাম ও মমিনুল হক মুকুল দু’জনেই পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। তাঁরা নৌকার বিজয়ের জন্য আগামী দিনগুলো কাজ করবেন বলে ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT