1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

মধুপুর পাইলট সুপারমার্কেটে দুর্ধর্ষ চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

 

 

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পাইলট সুপার মার্কেটের সানরাইজ টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দোকানের ম্যানেজার ফজলুর রহমান। এতে প্রায় ১২ লাখ টাকার মোবাইল খোয়া গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।

জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌরশহরের পাইলট সুপার মার্কেটে সানরাইজ টেলিকম নামক প্রতিষ্ঠানের মালিক লুৎফর রহমান অল্প কিছুদিন আগে অপ্পো’র শো-রুম দেন। ওই দোকানের ম্যানেজার ও কর্মচারিরা প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রোববার(২১ নভেম্বর) সকালে দোকানের সামনের শাটার খুলেই দেখতে পান তাকে তাকে সাজানো সকল মোবাইল উধাও। পরে অন্য শাটার চেক করে দেখতে পান চোরেরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সকল মোবাইল লুট করে নেয়ার পর নতুন তালা লাগিয়ে গেছে। সংবাদ শুনে মধুপুরের পৌর মেয়র ও বণিক সমিতির সভাপতি সিদ্দিক খান দ্রুত ঘটনাস্হলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মধুপুর থানার উপ-পরিদর্শক নিরঞ্জন জানান, সানরাইজ টেলিকম থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮৭টি মোবাইল চুরি হয়েছে। দোকান মালিক জানিয়েছেন,ওই পণ্যের মূল্য ১২লাখ টাকা বলে দাবি করেছেন।

এ ব্যাপারে মধুপুর থানায় অভিযোগ হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT