1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

মধুপুরে ৪শতাধিক উন্নতজাতের ভেড়া বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৭ বার পঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

আর্থ-সামাজিক ও জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ২শ ৬টি পরিবারকে উন্নত জাতের ভেড়া ও গৃহ নির্মান সামগ্রি বিতরণ করা হয়েছে। মধুপুর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মধুপুর উপজেলার জলছত্র ট্রাক ডাইভার্স ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উল্লেখিত পরিমাণ ভেড়া প্রদান করা হয়। মধুপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. হারুণ অর রশিদ জানান, ‘সমতল ভূমিতে বসবাসকারি অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পে’র আওতায় মধুপুর উপজেলার চারটি ইউনিয়নের কার্যক্রম চলমান রয়েছে। ওই চার ইউনিয়নের অতি দরিদ্র ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ২০৬টি পরিবারকে উন্নত জাতের ৪১২টি ভেড়া প্রদান করা হয়। ভেড়া বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: রানা মিতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক হারুণ অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বেনু, বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, ভেটেনারি সার্জন ডা. মো. মোমিনুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা ডা. মশিউর রহমান তুষার প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT