1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বিশেষ সম্মেলন ৭ অক্টোবর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১৭১ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

 

বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা শাখার বিশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা ৪ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন প্রধান, নুরুল ইসলাম নুরু, দেওলান মোঃ রেজাউল করিম, লেয়াকত হোসেন প্রধান, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কমল পোদ্দার, কিশোর কুমার ঘোষ, পারভেজ চৌধুরী হানিফ, ইকবাল হোসেন পাটওয়ারী, শোভন সরকার, খোকন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরূল ইসলাম সরকার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহমেদ মিয়াজী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহআলম খান, সাধারণ সম্পাদক আঃ মতিন মেম্বার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দি, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন খানসহ দলীয় নেতৃবৃন্দ। এ সম্মেলনে ২৮০ জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করবেন। তবে সভাপতি পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সম্মেলনে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০১৯ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে এএইচএম গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে বিএইমএম কবির আহমেদ নির্বাচিত হন। গত ১২ মার্চ ২০২০ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুজনিত কারণে এ উপজেলায় সভাপতির পদটি শুন্য হয়। গত ৩ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় আগামী ৭ অক্টোবর সভাপতি পদে বিশেষ কাউন্সিলর মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT