
মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলায় আনসার ভিডিপি ব্যারাক নির্মান কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। গত ১৮ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡রে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন মজুমদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: গোলাম মোস্তফা। পরে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাও: মোর্শেদুল আলম সিরাজী।
উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন মজুমদার জানান, এলজিডির অর্থায়নে মতলব ট্রেডিং নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান আনসার ভিডিপির ব্যারাকটি নির্মাণ করছে। এতে ব্যয় হবে ১৫ লক্ষ টাকা। ১৫/২০জন আনসার বাহিনী সদস্য থাকতে পারবে।