1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রংপুর দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে ছাত্র রাফি নিখোঁজ। মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা বিষ্ফোরন সন্দেভাজন ১ যুবক আটক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম। কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ। তালা খলিলনগরে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু। কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন। কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান। প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই -এটিএম কামরুল ইসলাম। কয়রায় ডেঙ্গু আক্রান্ত -৫। বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত।

মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা বিষ্ফোরন সন্দেভাজন ১ যুবক আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা বিষ্ফোরন
সন্দেভাজন ১ যুবক আটক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুর পৌরশহরের বিজয়রামপুর (পেয়ারাতলা) এলাকায় সোমবার গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হওয়ার অভিযোগ রয়েছে। ডাকাতরা এ সময় জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ছয় ভরি স্বর্নালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার সময় একটি বোমার বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।
জানাযায়, পৌরশহরের বিজয়রামপুর পেয়ারাতলা মোড়ে (আফতাব নগর) অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মৃত আতিকুর রহমানের দুই ছেলে মোকাররম হোসেন ও মোশাররফ হোসেন ঢাকায় হজ্ব ট্রাভেলসের ব্যবসা করেন। তারা ঢাকাতে থাকেন। মাঝে মধ্যে তারা মনিরামপুরে পেয়ারাতলা মোড়ের এ বাড়িতে আসেন। তাদের ছোট বোন ও তার স্বামী সাংবাদিক মনোয়ার হোসেন সোমবার বিকেলে ওই বাড়িতে বেড়াতে গিয়ে রাতযাপন করেন। মনোয়ার হোসেন জানান, রাত ৩টার দিকে ৮ সদস্যের শসস্ত্র ডাকাতদল একটি সাদা রঙ্গের পিকআপ নিয়ে এসে প্রথমে প্রধান গেটের তালা ভেঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে। এ সময় টের পেয়ে তারা চিৎকার করলে এলাকার ৩ যুবক এগিয়ে আসলে ডাকাতরা তুহিন নামে এক যুবককে দড়ি দিয়ে বেঁধে রাখে অপর দুইনজনকে অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতর ঢুকে অস্ত্রের মুখে মনোয়ার ও তার স্ত্রীকে জিম্মি করে একে একে আলমারি, শোকেজ, ওয়্যারড্রপার ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা ও ছয়ভরি স্বর্নালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হবার সময় প্রাচিরের পাশে একটি বোমার বিষ্ফোরন ঘটায়। পরে তারা সেই পিকআপে করে চলে যায়। খবর পেয়ে মঙ্গলবার ১২ টার দিকে সহকারি পুলিশ সুপার আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদসহ অন্যান্য কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আবু সাঈদ জানান, ডাকাতির ঘটনায় সন্দেভাজন হিসেবে তুহিনকে থানায় আনা হয়েছে। তুহিন পাশের একটি ব্রিকস ফিল্ডের শ্রমিক। সে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখার সময় ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইল-০১৭২১৩৯০২০৮
তারিখ-০৮/০৯/২০২৬ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT