1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা।

মডেল ইউনিয়ন গড়তে চান টিটু মাস্টার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৭১ বার পঠিত

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

আসন্ন ইউপি নির্বাচনে সাপাহার উপজেলার ৪ নং আইহাই ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চেয়ারম্যান পদে অাওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে চান ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু মাস্টার। তিনি রাজনীতির পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও বিএড শেষ করার পর আইহাই উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

 

ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে

জনমত সৃষ্টির লক্ষে স্বাভাবিক ভাবে সকলের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় অব্যহত রেখেছেন তিনি। এছাড়া এলাকার সর্বস্তরের জনগনের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নিয়ে দোয়া, আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন তিনি।

 

তিনি বলেন, আমি আ’লীগ পরিবারের সন্তান। আমি ১৯৭৮ সালে উপজেলার শুকরইল গ্রামে জন্ম গ্রহন করি। ১৯৯৩ নওগাঁ সরকারি ডিগ্রী কলেজে ছাত্রলীগের সদস্য পদ পেয়ে রাজনীতিতে পর্দাপন করি। এরপর ১৯৯৮ সালে দপ্তর ও ২০০১ সালে নওগাঁ সরকারি ডিগ্রী কলেজে ছাত্রলীগের সহ-সভাপতি এবং ২০০৪ সালে নওগাঁ জেলা ছাত্রলীগের সদস্য ছিলাম। ২০০৭ সালে ২ নং ওয়ার্ড যুবলীগের সদস্য, ২০১২ সালে শুকরইল গ্রাম কমিটির সদস্য, ২০১৩ সালে ২ নং ওয়ার্ড ও আইহাই ইউনিয়ন আ’লীগের সদস্য হিসেবে ছিলাম। ২০১৯ সাল হতে অদ্যবধি আইহাই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড নিষ্ঠা ও সততার সাথে পালন করছেন বলে জানাযায়।

 

তিনি এলাকার অসহায় পীড়িতদের সেবা, খোঁজখবর নেওয়া এবং নিজ উদ্যেগে এলাকার গ্রামীন রাস্তা সংস্কার সহ তার বিভিন্ন সামাজিক কর্মকান্ড ইতোমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে আইহাই ইউনিয়নবাসীকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন উপহার দিবেন বলে অভিমত ব্যক্ত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT