1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

মঠবাড়িয়ায় শালিসদারের ওপর হামলা মামলায় ২ জনের জামিন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৬৫ বার পঠিত

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাজা জোমাদ্দার নামে এক শালিসদারের ওপর হামলা মামলায় ২ জনের জামিন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। এরা হলেন মামলার ৪ নং আসামী রুম্মান (৩০) ও ৫ নং আসামী হারুন জোমাদ্দার (৬৫)। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট হারুন জোমাদ্দার গ্রেফতার হন।

৯ আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হয়। ১১ আগস্ট জামিনে মুক্ত হন। জেল থেকে বের হয়ে বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ১৮ আগস্ট সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি মাথায় ১৯টি সেলাই দেখান। প্রতিপক্ষের লাঠির আঘাত ফিরাতে গিয়ে হাতের একটি আঙ্গুল ভাঙাও দেখান তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করার সময় রক্তাক্ত অবস্হায় হাসপাতালে ড্রেসিং করার ছবি দেখান।

এ সময় তিনি বলেন, রাজা জোমাদ্দারকে এলাকায় কে বা কারা দালাল বলে গালাগালি করেন। এতে তিনি সন্দেহ করে আমাদের দোষারোপ করেন। তিনি আরও বলেন, ঘটনার দিন রাজা জোমাদ্দার বাড়ির সামনে ইটসোলিং রাস্তায় দাঁড়িয়ে আমাদের জবাবদিহি শুরু করেন। এ সময় তর্ক বির্তকে মারামারি শুরু হয়। উভয়পক্ষই জখম হই। ঘটনার পূর্বে রাজা জোমাদ্দারের সাথে আমাদের কোন শত্রুতা বা বিরোধ ছিল না। আমাদের ওপর হামলা চালাতে গিয়ে তিনি নিজেও জখম হন।

এদিকে মঙ্গলবার (১৭ আগস্ট) খোঁজ নিয়ে জানা যায়, রাজা জোমাদ্দারের অবস্থা এখনও আশঙ্কাজনক। করোনা ভাইরাসের উপদ্রপ বৃদ্ধির কারনে পুরোপুরি সুস্হ হওয়ার আগেই গত ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। তার মাথা ফেটে মগজ দেখা যাচ্ছিল। পর্যাপ্ত পরিমান সময় চিকিৎসা না হওয়ায় বাড়িতে এসে বেশী অসুস্হবোধ করছেন। ২/১ দিনের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য তাকে আবার ঢাকায় নেওয়া হবে বলে জানান পরিবারের সদস্যরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুজ্জামান জানান, মামলার ৪ নং আসামী আদালতে হাজিরা দিয়ে এবং ৫ নং আসামী চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার হয়ে বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়েছেন। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT