1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

ভারতের ১১১ জন বাংলাদেশি নাগরিক আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ২৩৭ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: চোরাই পথে ভারত থেকে বাংলাদেশ ফেরার পথে মহিলা ও শিশু সহ ১১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার আংরাইল ঘুণারমাঠ এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, কাজের সন্ধানে বাংলাদেশ থেকে তারা চোরাপথে ভারতে প্রবেশ করে। শিশু, মহিলা সহ পরিবারকে নিয়ে বেশিরভাগ পুরুষ ভারতে দালালের হাত ধরে গিয়েছিল ভারতে। সীমান্ত পেরিয়ে তারা দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই ইত্যাদি শহরে ছড়িযে পড়ে। সেখানে কাজকর্ম করে জীবন যাপন করে। কাজের ফাঁকে মাঝে মধ্যে তারা পরিবার নিয়ে চোরাপথে নিজেদের দেশে ঘুরতে যায়।

এমনই একটি দল এদিন চোরা পথে ভারত থেকে বাংলাদেশ যাবার পথে বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের হাতে ধরা পড়ে। তারা সবাই ব্যাঙ্গালোর থেকে ফিরছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে যাওয়ার। তাদের সবাইকে আজ শনিবার বনগাঁ আদালতে তোলা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT