1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

বড়লেখায় গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে একজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২১০ বার পঠিত

এম এ রশীদ সিলেট থেকে।

মৌলভীবাজারের বড়লেখায় গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে আহত হাবিবুর রহমান (৪৫) মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার সকালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত হাবিবুর রহমান বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই (বতাউড়া) গ্রামের মৃত রজব আলীর ছেলে।

 

স্বজনরা জানান, গত শনিবার দুপুরে হাবিবুর রহমান উপজেলার মাইজগ্রাম এলাকায় একটি বাড়িতে গাছ কাটছিলেন। এসময় গাছের একটি ডাল তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় হাবিবুর মারা যান।

বড়লেখা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিবুর রহমান দিনমজুর। মানুষে র বাড়িতে গাছ কেটে তিনি কোনোরকম সংসার চালাতেন। হাবিবুরের মৃত্যুতে তার পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT