1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত, তরুণদের উৎসাহ প্রদান। বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ ভারতীয় নতুন  হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত। শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা। বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত । খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট। কেশবপুরে মাছের ঘের করতে সরকারি রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক। কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ। বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । কেশবপুর গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ ভারতীয় নতুন  হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী  শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। 

দীনেশ ত্রিবেদী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন তাঁর দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। পাশাপাশি অচিরেই বাংলাদেশিদের জন্য পর্যটক (টুরিস্ট) ভিসা চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ-বিজিবি পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশইনসহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে সীমান্ত এলাকায় উত্তেজনা কমবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে।

তিনি বলেন, “ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বিশ্বের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতে সক্ষম হবে।”

দুই দেশের জনগণের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, বাংলাদেশের ২০ কোটি মানুষকেও আমি এই যাত্রার অংশ হিসেবে দেখছি। ১৬০ কোটি মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন, আমরা একসঙ্গে তা অর্জনের চেষ্টা করব। বাংলাদেশের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি, যাতে আমরা যৌথভাবে সফল হতে পারি।” 

এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র কাছ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগপত্র (লেটার অব ক্রেডেন্স) গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। 

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-র স্থলাভিষিক্ত হয়েছেন। 

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ছাড়াও বেনাপোল বন্দরের বিভিন্ন কর্মকর্তা ইমিগ্রেশনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

প্রেরক: 

মো: সাগর হোসেন । 

বেনাপোল,যশোর। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT