1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

বেনাপোলে দিশারী পাবলিক স্কুলে কুইজ প্রতিযোগিতা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৩৭৩ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলের বেনাপোলে দিশারী পাবলিক স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় নিজ স্কুলে কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের ‘জ্ঞানের আলোয় আলোকিত করি আগামীর পৃথিবী’- শীর্ষক শ্লেগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বেনাপোলের বাসিন্দা সামাজিক সংগঠনের দিশারী পাবলিক স্কুল শাখার সমন্বয়ক শ্রী সূর্য বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আব্দুল ওয়াদুদ ও বিশেষ অতিথি আমরা বেনাপোলের বাসিন্দা সামাজিক সংগঠনের সভাপতি মহাসিন হোসেন হৃদয়, সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ শিক্ষার্থীদের জ্ঞান চর্চার প্রতি অনুপ্রেরনা বিষয়ক বিভিন্ন কর্ম দক্ষতা তুলে ধরেন।
কুইজ প্রতিযোগিতায় দুইটি বিভাগে ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। ক বিভাগে ৮ম শ্রেনীর শিক্ষার্থী আবু সাঈদ ১ম স্থান , ৮ম শ্রেনীর শিক্ষার্থী শাহিনুর রহমান ওহী ২য় স্থান ও ৭ম শ্রেনীর শিক্ষার্থী ফাতেমা আক্তার শিফা ৩য় স্থান অধিকার করেন।
খ বিভাগে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী তানভীন হোসেন ১ম স্থান , ৫ম শ্রেনীর শিক্ষার্থী তুরহানা আক্তার ২য় স্থান ও ৫ম শ্রেনীর শিক্ষার্থী মারিয়া আক্তার ৩য় স্থান অধিকার করেন।
এছাড়া অনুষ্ঠানে দিশারী পাবলিক স্কুলের শিক্ষক তপু মাহমুদ, শিক্ষিকা মুরশিদা খাতুনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আমরা বেনাপোলের বাসিন্দা সামাজিক সংগঠন,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সদস্য এসময় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT