1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

বেনাপোলে অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ২২৩ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ “আর্তমানবতার সেবায়” বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ক্লাবের উদ্যোগে বেনাপোলে গরীব অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) বেলা ৩টার সময় বেনাপোল পৌরসভার সামনে অবস্থিত বেনাপোল সমাজকল্যাণ সংস্থার নিজস্ব ক্লাবে এ কম্বল বিতরণ করা হয়।

বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ক্লাবের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে এ কম্বল বিতরণ করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। গরীব অসহায়-দুস্থ পরিবারের মাঝে এসময় ১৫০টি কম্বল বিতরণ করা করে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস, বেনাপোল ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নাজিমউদ্দিন রাব্বি, ও সাংগঠনিক সম্পাদক কে,এম, সানোয়ার হোসেন রিমন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT