1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় কয়রায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় কয়রায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সদস্য এমএ হাসানের সভাপতিত্বে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, সরদার মতিয়ার রহমান, শরিফুল আলম, কোহিনুর ইসলাম, আব্দুস সামাদ, রওশন মোল্লা, এফ এম মনিরুজ্জামান, কোহিনূর আলম, মঞ্জুরুর মোরশেদ, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, শেখ সালাউদ্দীন লিটন, সিরাজুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া যুবদলের নেতা ইহসানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিঃ এমঃ হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদুল হাসান কাজল, ইমরান হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন ।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কাশেম।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০৪/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT