1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪০ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

শনিবার (৭ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের স্বাক্ষর প্লাজার হলরুমে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সায়েদ এন্টারপ্রাইজের প্রোপাইটর সায়েদুজ্জামান সায়েদকে সভাপতি ও লালমনিরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের পুত্র মাহমুদুল হাসান সোহাগকে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একরামুল কায়সারের রাবেয়া কন্সট্রাকশন সিএন্ডএফ লাইসেন্সটি সাইনিং অথরিটি এমপি পুত্র মাহমুদুল হাসান সোহাগ। এই নতুন কমিটির অগ্রযাত্রা ও ব্যবসা- বাণিজ্যেও গতিশীলতা আসবে। এ সময় সকল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের মালিকগণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

 

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ বলেন, সমিতির ৫৭সদস্যের মধ্যে ৫১জন কমিটি গঠনে উপস্থিত ছিলেন। কয়েক দিনের মধ্যে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

এই কমিটির ২দিন আগে স্থানীয় মিডিয়া কর্মীর উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করে বুড়িমারী স্থলবন্দর এ্যাসোসিয়েশনের পৃথক একটি কমিটি ঘোষণা করা হয়েছিল।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT