1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

বিশ্বনাথ লহুরী-মাছুখালী সড়কের উদ্বোধন করলেন মোকাব্বির খান এমপি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৬১ বার পঠিত

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথে লহুরী-মাছুখালী সড়ক পাকাকরণ কাজের উদ্ভোধন করেছেন সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দশঘর ইউনিয়নের
ওই সড়কের শুভ উদ্বোধন শেষে নিহাল নোওয়াগাঁও জিএম কমিউনিটি সেন্টারে এলাকাবাসী আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মোকাব্বির খান।

দশঘর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শামছুদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক শওকত আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার মুহিত চৌধুরী, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালাম, সমাজকর্মী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু, সংগঠক কাওছার আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী জালাল উদ্দিন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT