1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

বিশ্বনাথে পুলিশের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৩১ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তি, এসআই অরুপ সাগর, এসআই জয়ন্ত কর্তৃক সিএনজি চালিত অটোরিকশার চালক ইলিয়াস আলী, তাঁর স্ত্রী ও ১০ মাসের শিশু সন্তানকে শারিরিক নির্যাতন, বিভিন্ন অনিয়ম এবং ঘুষ নেয়ার কারণে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ ডিসেম্বর দুপুরে পৌর শহরের প্রবাসী চত্বরের সামনে বিশ্বনাথ-রামপাশা সড়ক অবরোধ করে এ মানববন্ধন পালন করেন সিএনজি শ্রমিকরা।

রামাপাশা সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনজি চালক বোরহান উদ্দিন, মুহিত মিয়া, আনহার আলী, সাইদুল ইসলাম, শ্রী অপু সহ প্রমূখ।

মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তরা বলেন, বিনা কারনে সিএনজি চালক ইলিয়াসকে গভীর রাতে তার বাসায় গিয়ে বেধরক মারধর ও তার স্ত্রী সন্তানের উপর নির্যাতন পুলিশের একটি অমানবিক আচরন।
এরপর থানায় নিয়ে এসে তাকে মারধর ও টাকার বিনিময়ে ছেড়ে দেয়া কোন আইনে পড়ে এমন প্রশ্ন তুলে ধরেন তারা।
এসময় বক্তারা উধ্বতন কর্মকর্তাদের কাছে চালকের উপর পুলিশি নির্যাতনের বিচার ও দাবি করেন।

উল্লেখ্যঃ গত রোববার একই অভিযোগ এনে থানার ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তিসহ তিন পুলিশের বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত হওয়া সিএনজি চালক ইলিয়াস আলী (২৮)।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ও ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তি বলেন, পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT