1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-রাঙ্গামাটির বিলাইছড়িতে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত(৫ বছরে ২৫ কোটি) জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি নির্মিত রাস্তায় বৃক্ষরোপন কর্মসূচী চলমান রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন । 

 তিনি আরও জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( LGED) – এর উদ্যোগে বিলাইছড়ি হতে কারিগর পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণে প্রথমধাপে আমতলা পর্যন্ত  ৪ কিলোমিটার  রাস্তার দুই ধারে বিভিন্ন জাতের ৫০০  ফলজ,বনজ ও ঔষধি চারা রোপণ করা হচ্ছে।  তিনি আরও জানান, মাসব্যাপী রোপনে বর্তমানে  ৩০০  চারা রোপন করা হয়েছে। বাকী ২০০ চারা রাস্তার পাশে  রোপনে চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে। আবহাওয়া ভালো থাকলে জনবলের মাধ্যমে দ্রুত রোপন করা হবে। সরকারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  পরিবেশে ভারসাম্য বজায় রাখতে, বন্যা, ভূমিধস, খরা, থেকে রক্ষা পেতে গাছের চারা রোপণের বিকল্প নেই। তাছাড়া বাড়ি ও রাস্তার  পাশে বিশুদ্ধ বায়ু, অক্সিজেন এবং ছায়া  পেতে ঝোপঝাড় গাছ রোপণ করা আমাদের মূল লক্ষ্য জানান এই কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT