1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী। 

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ (যুগ্ম সচিব),  উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সিবলী নোমান, সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা। 

রবিবার ( ১৯ অক্টোবর) প্রশাসনের আয়োজনে  দুপুরে বিলাইছড়ি উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি,শিক্ষা প্রতিষ্ঠান এবং  অন্যান্য দপ্তর হতে প্রধান অতিথি সচিব মহোদয়কে  পুস্পমাল্য দিয়ে বরন করা হয়। সফরে  সচিব কলেজের একাডেমিক  ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন।

 এছাড়াও তিনি  নীলাদ্রি রিসোর্ট,  আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি কলেজ পরিদর্শন ও  শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।  পরে কলেজের শিক্ষক – শিক্ষার্থী -অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভায় যোগদেন। এবং  বিকালে  উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, থানার এস আই  মোঃ আব্দুর রব, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) রিনি চাকমা, রুবেল বড়ুয়া, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা (মনি), কলেজের  অভিভাবক তপন চাকমাসহ অন্যান্য জনপ্রতিনিধি,কর্মকর্তা ও কর্মচারী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT