1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধি:- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মানবিক উদ্যোগের অংশ হিসেবে  অতি বৃষ্টিতে বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২২ জুলাই) বিএনপি  উপজেলা দলীয় কার্যালয়ের সামনে ৮নং ওয়ার্ডের ধুপশীল এলাকার ১০টি অসহায় পরিবারের জন্য এই খাদ্যসামগ্রী পাঠানো হয়। ত্রাণ আট নং ওয়ার্ড কমিটির সঙ্গে হস্তান্তর করা হয়। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে আয়োজিত এই কার্যক্রমে ১০টি পরিবারের জন্য মোট ১০০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ ও ৫ কেজি লবণ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে বিলাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম,  বিলাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আহমদ এবং স্বেচ্ছাসেবক নেতা সানু রঞ্জন চাকমা, রাহুল মারমা ও মোঃ আল আমিন উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম জানান, এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও আরও কোনো অবহেলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সন্ধান পাওয়া গেলে সরকারের সহযোগিতায় তাদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT