1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি-রাঙ্গামাটির বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা -২০২৫ ইং উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২:০০ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক – এর সভাপতিত্বে প্রশাসনের আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, বিলাইছড়ি সেনা জোনের সার্জেন্ট মোঃ জিয়ারুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান সিকদার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি,  থানা এসআই ( নিঃ) আব্দুর রব, ওয়ার্ড মেম্বার ওমর ফারুক ( মনি), উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক জয় দে, অর্থ সম্পাদক হৃদয় দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি দে এবং অর্জুন ঘোষ প্রমূখ।

 

 আগামী ২৭ সেপ্টেম্বর হতে ২ অক্টোবর পর্যন্ত  দুর্গাদেবীর শুভ  অর্চনা অনুষ্ঠিত হবে। এতে পূজা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তায় সেনা, পুলিশ, আনসার,ভিডিপি, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক  নিয়োজিত থাকবে। এছাড়াও সিসি ক্যামেরার আওতায় থাকবে । থাকবে স্ট্রাইকিং ফোর্সও। তাই পূজা উদযাপনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বাজার এলাকায় ব্যবসায়ীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।  তবে, নেশাগ্রস্থ ও মাতাল অবস্থায় বা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT