1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

বিলাইছড়িতে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটির) প্রতিনিধি:- রাঙ্গামাটির বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০:০০ টায় উপজেলা বিএনপি’র আয়োজনে একটি র‍্যালী বাজার ও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে  উপজেলা বিএনপি’র কার্যালয়ে এসে এক সভা আয়োজন করা হয়। সকালে দলীয়  ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

সভায় উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান সিকদার, সহ সভাপতি চাথোয়াই রোয়াজা, আব্দুল বারেক খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক শান্তি রায় চাকম (রায়ধন), ও  মোঃ নাছির, উপজেলা বিএনপি’র উপজাতি বিষয়ক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা,

উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মানিক জ্যোতি চাকমা। আরও জাসাসের সভাপতি মোঃ জাকির হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভানেত্রী ডালিয়া বড়ুয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক রিনলম পালম বম, উপজেলা বিএনপি’র সদস্য রনি রাখাইন, উপজেলা বিএনপি’র মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন, কেংড়াছড়ি  ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও মোঃ মোস্তাফা কামাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শেখ শাকিরুল ইসলাম,  ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক মোঃ ছগির হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT