1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  গাজী কালীশাহ্ (রঃ) এর ৪২ তম বার্ষিক ওরশ মাহফিল   উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি ) প্রতিনিধি-রাঙ্গামাটির  বিলাইছড়ি উপজেলায় কেংড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  গাজী কালীশাহ্ (রাঃ)-এর ৪২ তম বার্ষিক ওরশ মাহফিল  উদযাপন ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কেংড়াছড়ি ইউনিয়নে ২ নং ওয়ার্ডে কালুশাহ মাজারের প্রাঙ্গণে মাজার কমিটির আয়োজনে এই ওরশ মাহফিল  উদযাপন করা হয়েছে। 

এতে প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন শীলছড়ি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ আঃ রহমান। বিশেষ বক্তা আইয়ুব আলী মাইজভান্ডারী।

এছাড়াও  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  থানা এসআই ( নিঃ) মোঃ আব্দুর রব , এস আই (নিঃ) শাহ একরামুল ইসলাম, মহর মেম্বার, মোঃ ইমাম হাসান সিকদার, সেলিম সর্দার, মোঃ রেজাউল করিম রনি,মোঃ হোসেন আলী, মোঃ রুবেল, দরবার কার্য পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ মতিন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রমূখ।

রাতব্যাপী আসরে  ইসলামি সংস্কৃতি ও  আবহে  রাতব্যাপী অনুষ্ঠানে মোনাজাত ও জিকির ও আজকারের আয়োজন করা হয়। জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে শত শত ভক্ত উপস্থিত হয়েছিলেন। সার্বিক  নিরাপত্তায় দায়িত্বে ছিলেন পুলিশ ও অন্যান্য  আইনশৃঙ্খলা বাহিনী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT