1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে তেজেন্দ্র লাল চেয়ারম্যান আর নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধি:- বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা আর নেই। তিনি বুধবার (২১ জানুয়ারি) ভোরে নিজ বাসভবনে গোয়াইনছড়িতে বার্ধক্য জনিত কারণে প্রয়াণ বা মৃত্যুবরণ করেন । তাঁর প্রয়াণে উপজেলার সর্বস্তরের জনগণ শোক প্রকাশ এবং সৎগতি কামনা করেছেন।

এমন উজ্জ্বল নক্ষত্রকে ও অভিভাবককে হারিয়ে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপি, ফারুয়া, কেংড়াছড়ি, বিলাইছড়ি, বড়থলি ইউনিয়ন পরিষদ, হেডম্যান এসোসিয়েশন, কার্বারী সমিতি, উচাইন্দা শিশু আশ্রম, আত্তীয় বর্গ এবং জেলা- উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। তার জন্ম ৭ এপ্রিল ১৯৩৭ ইং হলে, জীবিত ছিলেন প্রায় ৮৯ বছর। তাঁর রাজনীতি জীবনে পাচঁ বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হেডম্যান, মেম্বারসহ প্রায় ৪২ বছর বিভিন্ন কমিটি, দল ও সংগঠনের সঙ্গে সফলতার সহিত কাজ করে গেছেন। গড়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান সহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান। বিশেষ করে এমন অভিভাবকে হারিয়ে ভেঙ্গে পড়েছেন আত্মীযবর্গ ও ফারুয়াবাসী। ফারুয়া ইউনিয়নে কৃষিতে বিপ্লব ঘটানোর পিছনে তাঁর অবদান অনস্বীকার্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT