1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- বিলাইছড়িতে উপজেলা কেন্দ্রীয়  বৌদ্ধ বিহার দীঘল ছড়িতে ৪৮ তম দানোত্তম মহান কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৭ অক্টোবর ) কেন্দ্রীয়  বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে বিহার প্রাঙ্গণে- দিনব্যাপী অনুষ্ঠানে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা গাথা, পঞ্চশীল পাঠ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান সহ নানাবিধ দান আয়োজন করা হয়।

দ্বিতীয় পর্বে বিকালে  জগতে সকল প্রাণী সুখ, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় মঙ্গলাচরণ পাঠ,পঞ্চশীল গ্রহন,কল্পতরু ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়। সভায়  আর্য্যলঙ্কার মহাস্থবির – এর  সভাপতিত্বে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বিপুল জ্যোতি মহাথের, বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন শাক্য প্রিয় ভিক্ষু।  ভিক্ষুর মধ্যে  আরো উপস্থিত ছিলেন মহাকাল মহাথের, তেজবর্ণ ভিক্ষু, ধর্মসেন ভিক্ষু, ধর্মকীর্তি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ। 

এছাড়াও  উপস্থিত ছিলেন ওসি মানস বড়ুয়া, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া,সাবেক ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি  অরুন বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক অমৃত সেন তঞ্চঙ্গ্যা। আরো আনন্দ চাকমা, অমর জীবন চাকমা, অনিক চাকমা, অন্তরা তঞ্চঙ্গ্যা, স্নেহবালা চাকমা, ইতি দেওয়ান, কালংমুনি তঞ্চঙ্গ্যাসহ শত শত পূর্ণ্যার্থী দানে অংশগ্রহণ করেন। 

সন্ধ্যায়  প্রদীপ ও ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT