
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি:- বৃহস্পতিবার
( ১৬ জুলাই) ১০ টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে “জুলাই শহীদ দিবস-২০২৬” পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের অবদান যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়। সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা রাজশ প্রসাদ রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রানি বড়ুয়া
উপজেলা রিসোর্স ট্রেনিং ইনস্ট্রাক্টর বখতেয়ার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা/কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।