1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে আনোয়ারার পাল্টে গেলো দৃশ্যপট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৪৭ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি ।

 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত টানা ১৯ দিনের বিধিনিষেধ শেষেস্বাভাবিক জীবন-যাপনে ফিরেছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। তাই বিধিনিষেধ শিথিলের প্রথমদিনে চট্টগ্রামের আনোয়ারাউপজেলায় রাস্তাঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ১১ তারিখ থেকে শপিং মল, দোকানপাট খোলা এবং গণপরিবহন চালুর খবরপ্রচারের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে উপজেলার দৃশ্যপট।

 

বুধবার (১১ আগস্ট) সকাল থেকে উপজেলার প্রাণকেন্দ্র চাতুরী চৌমুহনী বাজার, সেন্টার এবং সদরে যানবাহন এবং মানুষেরভীড় ছিলো চোখে পড়ার মতো। রাস্তাঘাট সহ বাজারের প্রতিটা দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা।

 

সরেজমিনে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে দেখা যায়,লগডাউন পূর্ববর্তী সময়ের মতো যাত্রীবাহী যানবাহন লাইন ধরেএকের পর এক দাঁড়িয়ে আছে যাত্রীদের অপেক্ষায়। দোকানপাট,শপিংমল সেই চিরচেনা ঝিলিক-মিলিক আলোর রঙে রঙ্গিন হয়েতার আগের রূপে ফিরেছে। চারিদিকে মানুষের মাঝে বিরাজ করছে কর্মব্যস্থতা। গণপরিবহন স্বাভাবিক হলেও ভাড়তি ভাড়ানেওয়ার বিষয়ে নানান অভিযোগ তুলছেন সাধারণ যাত্রীরা।

 

শহর থেকে আসা জাকের হোসাইন নামের এক যাত্রী জানান, এমনি স্বাভাবিক ভাবে লগডাউনের আগে ব্রীজ থেকে চাতুরীচৌমুহনী বাজার একজন ১৫ টাকা করে নেওয়া হতো কিন্তু সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও ১৫টাকার ভাড়া ২০টাকা করেযাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

 

বিধিনিষেধ শিথিলতার প্রথম দিনের সার্বিক অবস্থা নিয়ে চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক বক্সের ইনচার্জ হাবিব হাসানের সাথেকথা হলে তিনি জানান,দীর্ঘদিন পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। যার কারণে মানুষের স্বাভাবিক জীবন যাপন অনেকটা সহজহয়েছে। তাই সকলের মাঝে একটা আনন্দময় ভাব দেখা যাচ্ছে। আজ সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে। যানজট এড়াতেআমরা সবসময় মাঠে আছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT