1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

বাসিয়া নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা-আবর্জনা অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া এককালের তীব্র খড়স্রোতা বাসিয়া নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা-আবর্জনা অপসারণের দাবিতে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের উদ্যোগে বাসিয়া সেতুর উপর নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্ববায়ক ফজল খানের সভাপতিত্বে ও বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেলের পরিচালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেইন কয়েছ, নব-নির্বাচিত সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সমুজ আহমদ সায়মন, ফারুক আহমদ, শিক্ষক মোফাজ্জল হোসেন দূর্জয় প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বাসিয়া নদী রক্ষার্থে দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু সুফল পাচ্ছি না। কিছুতেই নদীর বুকে ময়লা আবর্জনা অপসারণ হচ্ছে না। প্রশাসনের কোন হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। নদীর তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পানি উন্নয়ন বোর্ডে বার বার টেন্ডার হওয়ার অজুহাত দেখানু হচ্ছে। প্রায় আড়াই বছর যাবত টেন্ডার আহবানের নাটক চলছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। দ্রুত বাসিয়া নদীর তীরে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পৌর শহরের ময়লা আবর্জনা অপসারণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোরদাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT