1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

বাগেরহাটের কচুয়ায় মৎস ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা দাবি পরিবারের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

 

 

মোঃ আনিসুর রহমান, বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের একদিন পরে মৎস্য ঘের থেকে মিঠু শেখ (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কচুয়া উপজেলার বারুইখালী গ্রামের পুবের মাঠ এলাকার একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।২৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠু শেখ বারুইখালী গ্রামের মৃত মোনতাজ উদ্দীন শেখের ছেলে।

তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বড় ছেলে তানভীর শেখ বলেন, ‘আমার বাবা স্থানীয় একটি মৎস্য ঘেরের পাড়ে সবজি চাষ করতেন। যে ব্যক্তি মাছ চাষ করতেন তার সঙ্গে কিছুদিন আগে ঝগড়া হয়েছিলো। এছাড়া চাচাদের সঙ্গেও জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে বাবার। এসবের জের ধরে কেউ হত্যা করতে পারে। এই ঘটনা সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

 

ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছ। নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করছে পুলিশ।তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT