1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের ঝিকরগাছা উপজেলা কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৪১ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের যশোরের ঝিকরগাছা উপজেলা কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় দারুল উলুম কামিল মাদ্রাসার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩২ টি মাদ্রাসার প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক আরশাফুজ্জামান বাবু সভাপতি, পোদাউলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আদম শফিউল্লাহকে সাধারণ সম্পাদক করে ঝিকরগাছা উপজেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে দারুল উলুম কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক আরশাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়শনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা শাখার আহবায়ক মোঃ আনোয়ারুল করিম। বিশেষ অতিথি ছিলেন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়শনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল আনাম, যশোর জেলা শাখার সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু বিপ্লব কুমার সেন ও দারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মকলেচুর রহমান। উল্লেখ্য নব গঠিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT