1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যার বাড়িতে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পুলিশের অভিযানে যুবক-যুবতী ২জন আটক। হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। মণিরামপুরে শিক্ষক সমিতির ঢাকায় কর্মসূচী সফলে প্রস্তুতি সভা। কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন মোঃ মুক্তাদির হোসেন। সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ। কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু। গাজীপুরে দ্বিতীয় দিনের গণসংযোগে ইমদাদ হাকর পরিষ্কার ও পানি নিষ্কাশনের দাবিতে সরব এলাকাবাসী—প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস। বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা। ​বাংলাদেশ প্রেসক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটির সাথে হরিণটানা থানার ওসির মতবিনিময়।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:-বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বাতকস  কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, যুগ্ম সম্পাদক বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক সত্য বিকাশ তঞ্চঙ্গ্যা ও অর্থ সম্পাদক অজিত কুমার তঞ্চঙ্গ্যা।

এছাড়াও সভায় কেন্দ্রীয় কমিটির (বিভিন্ন পদে দায়িত্ব) স্বপন কুমার তঞ্চঙ্গ্যা, সুরেশ তঞ্চঙ্গ্যা, ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা, সুজন তঞ্চঙ্গ্যা, আনন্দ লাল তঞ্চঙ্গ্যা, অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা, চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা, গোপাল তঞ্চঙ্গ্যা, অজিত তঞ্চঙ্গ্যা, সুরেশ কুমার তঞ্চঙ্গ্যা, চিরণজিত তঞ্চঙ্গ্যা, পদ্মকুমার তঞ্চঙ্গ্যা, সুজর্জ তঞ্চঙ্গ্যা, কমল ময় তঞ্চঙ্গ্যা, দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, রত্না তঞ্চঙ্গ্যা, সুচন্দা প্রভা তঞ্চঙ্গ্যাসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, সংস্থার গঠনতন্ত্র, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, মেয়াদোত্তীর্ণ ১২টি আঞ্চলিক কমিটি পুনর্গঠন এবং বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT