1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজাকে নিয়ে রশিটানাটানি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১৫৫ বার পঠিত

 

বকশীগঞ্জ(জামালপুর)প্­রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ না দিয়ে হঠাৎ করে স্ট্যান্ড রিলিজ করায় বিপাকে পড়েছে দেওয়ানগঞ্জ উপজেলার মানুষ।এদিকে বকশীগঞ্জের ইউএনওকে দেওয়ানগঞ্জে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় কর্মস্থলে অনুপস্থিতের কারণে ভোগান্তিতে রয়েছে বকশীগঞ্জের মানুষ।

জানা যায়, ৭ সেপ্টেম্বর হঠাৎ করেই স্ট্যান্ড রিলিজ করে দেওয়ানগঞ্জের ইউএনও এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদকে। এরপর থেকে দেওয়ানগঞ্জ প্রশাসনিক শুন্যতা বিরাজ করে।পরবর্তীকালে বকশীগঞ্জের ইউএনও মুনমুন জাহান লিজাকে দেওয়ানগঞ্জের ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় মুনমুন জাহান লিজা বেশিরভাগ সময়ই বকশীগঞ্জ কর্মস্থলে অনুস্থিত থাকায় ভোগান্তিতে পড়েছে বকশীগঞ্জের মানুষ।দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের মধ্যে দূরুত্ব ১৭ কিলোমিটার হলেও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দুই উপজেলায় যাতায়াতে সময় ব্যয় হয় ঘণ্টারও বেশি।আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, জলাতঙ্ক দিবস, ভোক্তা অধিকার দিবসসহ গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বকশীগঞ্জের মুনমুন জাহান লিজার অনুপস্থিতেই করা হয়েছে। এছাড়া কন্যা দিবসে বকশীগঞ্জে শুধু ফটোসেশন করেই এক উপজেলা থেকে আরেক উপজেলায় দৌড়াদৌড়ি ইউএনও লিজাকে।এদিকে দেওয়ানগঞ্জে গুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি) পদটিও দীর্ঘদিন শুন্য থাকায় কার্যত প্রশাসনিক শুন্যতা বিরাজ করছে দেওয়ানগঞ্জে।

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, দেওয়ানগঞ্জে বর্তমানে শেরপুর সদর উপজেলায় কর্মরত শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনকে বদলি করা হয়েছে।

এই বদলি আদেশ কার্যকর হলে এই সমস্যা সমাধান হবে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT