
স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি।
জামালপুরের সরিষাবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘আশা’ এর আয়োজনে ৩দিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল ব্রাঞ্চ ‘আশা এনজিও’ শাখার আয়োজনে ব্রাঞ্চ প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ডোয়াইল ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের সদরের আশার সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। চিকিৎসক হিসেবে ছিলেন, শেরপুর আশা শাখার ফিজিওথেরাপিস্ট মোঃ আশরাফুল ইসলাম, পিংনা শাখার (H.A) সোমা আক্তার ও তাসলিমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য: ৩দিন ব্যাপী এই ক্যাম্পে পাঁয়ে ব্যথা, হাত-পা ঝিন ঝিন করা, বাত ব্যথা, পারালাইসিস রোগী, প্রতিবন্ধী শিশু, পা বাঁকা, মাংস পেশীর ব্যাথা, স্নায়ু সমস্যা ইত্যাদি রোগী চিকিৎসা দেওয়া হয়। ২২ জুন হতে ২৪ জুন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ৩দিন এই চিকিসাসেবা দেওয়া হবে।