1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

ফুলপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে, বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৪৬ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি।

ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
এদিন ফুলপুরে প্রধান ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ২.৩০ টায় ঠাকুরবাখাই বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, পৌর মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, আব্দুস ছালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ কে এম আনিসুর রহমান, সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জসিম উদ্দিন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন।

সন্ধ্যায় ভাষা সৈনিক মরহুম শামছুল হক চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT