1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

ফলোআপ: আবারও নিয়ম ভাঙলেন ঝিকরগাছা পাইলট গার্লস এর প্রধান শিক্ষক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ আহছান উদ্দীন তালিকা ভুক্ত বন্ধের দিনে আবারও স্কুল খোলা রাখলেন। সোমবার(৭ নভেম্বর) ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে সারাদেশে স্কুল, কলেজ, মাদরাসা ছুটি থাকলেও ব্যতিক্রম শুধু ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। এদিনও সকাল পৌনে ৮ টা থেকে পৌনে ১০ টা পর্যন্ত স্কুলের সকল শিক্ষার্থীদের কোচিং এ আসতে বাধ্য করেছেন প্রধান শিক্ষক মোঃ আহছান উদ্দীন। এছাড়াও তিনি সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঘোষিত সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্র এবং শনিবার) স্কুল পরিচালনা করেন যেটি নিয়ে গত ৫ নভেম্বর পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছিল। অভিভাবক এবং শিক্ষকরা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, এই প্রধান শিক্ষক স্কুলে যোগদান করার পর থেকেই নিয়ম কানুনের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারী ভাবে স্কুল পরিচালনা করছেন। প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে চাপে রাখেন তাই উনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেননা। ক্ষুদ্ধ অভিভাবকবৃন্দ প্রশ্ন রাখেন, এই প্রধান শিক্ষকের খুঁটির জোর কোথায়? কিভাবে তিনি সরকারি বন্ধের দিনও স্কুল খোলা রাখেন? এবিষয়ে সকলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT