1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ায় স্বাস্থ্য বিভাগের ভুয়া এডিশনাল সেক্রেটারি লালমনিরহাট থেকে গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা।

 

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।পাইকগাছা থানা পুলিশ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় অভিযান চালিয়ে কাকিলা নামক স্থান থেকে আ জ ম সামছুদ্দিন মাসুদ( ৩৮) কে গ্রেপ্তার করা হয়। সে রংপুর জেলার মিঠাপুকুর থানার জীবনপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় পাইকগাছা থানায় প্রথমে জিডি ও পরে মামলা হয়েছে।

মামলার এজহার ও স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক সুজন কুমার সরকার বলেন,একটি অজ্ঞাত নম্বর থেকে সিভিল সার্জন, খুলনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে চাকুরি ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবী করে। অজ্ঞাত ঐ ব্যক্তি নিজেকে স্বাস্থ্য বিভাগের এডিশনাল সেক্রেটারি নাজমুল হক পরিচয় দিয়ে গত ১৭ জুন ঐ টাকা দাবী করলে ডাক্তার ৩৩ হাজার টাকা একটি অজ্ঞাত নম্বরে বিকাশ করেন। বিকাশ হয়েছে কিনা তা নিশ্চিত হতে রিং করলে নম্বরটি বন্ধ পান। এ সময় তার সন্দেহ হয় তিনি প্রতারিত হয়েছে এমন ধারনা করে ওসি পাইকগাছাকে জানালে থানায় একটি জিডি করেন। মামলার আইয়ু সুকান্ত উপ পুলিশ পরিদর্শক সুকান্ত কুমার কর্মকার বলেন তথ্য প্রযুক্তি মাধ্যমে প্রতারকে সন্ধান ও প্রামান পেয়ে উপ পুলিশ পরিদর্শক তাকবীর হোসেন ও এএসআই নাজমুল হোসেনকে সাথে নিয়ে অভিযান চালিয়ে কালিগঞ্জ থানার সহায়তায় প্রতারককে গ্রেপ্তার করা হয়। প্রতারকের দেয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান করে বিকাশ প্রতানা চক্রের সাথে জড়িতদের সনাক্তপুর্বক গ্রেপ্তারের চেষ্টা করা হয় বলে পুলিশ জানায়। রোববার রাত ৮ টার দিকে ধৃত প্রতারককে পাইকগাছা থানায় আনা হয়। ওসি এজাজ শফী জানান,অভিযোগের বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সপার খুলনার নির্দেশে এ অভিযান পরিচালনা করে প্রতারককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।সোমবার সকালে আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT