1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

পাঁজিয়ায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূরবী খেলাঘর আসর পাঁজিয়া, কেশবপুর, যশোর এর আয়োজনে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
শণিবার(০৩ সেপ্টেম্বর-২৬) সকালে পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আব্দুল মজিদ বড়ভাই, পুরবী খেলাঘর আসরের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য নজরুল ইসলাম খান , অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সহ সভাপতি লেখক ও গবেষক তাপস মজুমদার, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  উজ্জ্বল ব্যানার্জী, উপজেলা খেলাঘর আসরের সহ-সম্পাদক এস,এম রবিউল আলম, মনোজ খেলাঘর আসরের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পূরবী খেলাঘর আসরের সহ-সভাপতি মানব মন্ডল ও পূরবী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্ত্তী ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মহাদেব আঢ্য ও পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক জনাব নাসরিন সুলতানা লিপিসহ এস এম মাধ্যমিক বিদ্যালয়, সাতাইশকাঠি ব্রাক্ষণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী।
মাধ্যমিক বিদ্যালয় ১৬ জন ছাত্র-ছাত্রী কবিতা আবৃতি সংগীত ও আলোচনা করে। তাদের প্রত্যেককে পুরস্কার স্বরূপ একটি করে বই প্রদান করা হয়।

বক্তারা বলেন, দেশের অবক্ষয় মুক্ত করতে শকিশোরদের সমন্বয়ে পাড়ায় পাড়ায় খেলাঘর গড়ে তুলতে হবে।
ছবিঃ
০৩/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT