1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে এক সফল আঙ্গুর চাষী আকবর ভাই। বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ।

পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবনের কেয়াখালী খাল এলাকা থেকে হরিণ শিকারের উদ্দেশ্যে চোরা শিকারীদের পেতে রাখা ফাঁদের দড়ি উদ্ধার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার(৭ আগষ্ট) বিকালে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী ষ্টেশনের ফরেষ্টারবৃন্দ নিয়মিত টহলের সময় দড়ি গুলি দেখতে পেয়ে উদ্ধার করেন।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সুত্রে প্রকাশ, হরিণ শিকারের উদ্দেশ্যে চোরা শিকারিরা কেয়াখালী খালের পাশে বিশেষ কৌশলে এই ফাঁদ পেতে রেখে ছিল। তবে টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বনবিভাগ কর্তৃপক্ষ ফাঁদ বা ফাঁদের দড়ি গুলি উদ্ধার করে বনবিভাগ অফিসে এনে ধব্বংস করা হয়।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন বনরক্ষায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। হরিণ শিকারের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। তিনি বলেন নিয়মিত টহলের অংশ হিসাবে টহল দিতে গিয়ে ফাঁদ গুলি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগ কর্তৃক চোরা শিকারী দ্বারা হরিণ শিকারের উদ্দেশ্যে পেতে রাখা ফাঁদের দড়ি উদ্ধার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT