1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচারে অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক রনজিৎ বর্মন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

বাংলার প্রত্যয় অনলাইন পত্রিকার সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি রনজিৎ বর্মন পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচারে অবদানের জন্য সম্মাননা পেল। ন্যাশনাল গ্রীন কোয়ালিশন ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ, ঢাকার পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত সোমবার(১৮ আগষ্ট ) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন আয়োজক কমিটি।

রনজিৎ বর্মন দীর্ঘ দুই যুগের অধিককাল সময়ে গণমাধ্যমে পরিবেশ বিষয়ক সহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছেন। ইতিপূর্বে তিনি পরিবেশ অধিদপ্তর খুলনা থেকে বিভাগীয় পরিবেশ পদক, পরিবেশ বন্ধু পদক,সুন্দরবন একাডেমি কর্তৃক সুন্দরবন সাংবাদিকতা পুরস্কার সহ অন্যান্য পুরস্কার পেয়েছেন। তার এই সম্মাননা গ্রহণে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা রণী খাতুন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিকবৃন্দ, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদ্দার, শ্যামনগর উপজেলা দুর্নীত প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখাজী, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।

ছবি- পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচারে অবদানের জন্য সম্মাননা গ্রহণ করছেন সাংবাদিক রনজিৎ বর্মন।

রনজিৎ বর্মন
তাং-২০.৮.২৫

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT