1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

পরশুরামে ফার্মিসীসহ চার প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে ৩৭ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫৭ বার পঠিত

আবদুল মান্নানঃ- পরশুরাম প্রতিনিধি

পরশুরামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকার দায়ে পরশুরামে ফার্মিসীসহ চার প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে ৩৭ হাজার টাকা জরিমানা।

মঙ্গলবার(৩ আগস্ট) পরশুরামের বক্সমাহমুদ বাজার, পরশুরাম বাজার ও খন্ডলহাই বাজারে অভিযান চালিয়ে ২টি ফার্মিসীসহ চার প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ করেন ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।

বুধবার সকালে সোহেল চাকমা পরশুরামে অভিযান চালিয়ে বক্সমাহমুদ বাজারের সজিব মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫ হাজার টাকা, নাঈমা খন্ডল মিষ্টিমেলাকে ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে মিষ্টি সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা, খন্ডলহাই বাজারে অনুপম মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ হাজার টাকা ও পরশুরাম বাজারের হীরা কনফেকশনারিকে তারিখবিহীন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করেন।

ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমাকে অভিযান চলাকালে সহয়তা করেন পরশুরাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গাফফার এবং পরশুরাম থানা পুলিশের একটি টিম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT