1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

পঞ্চগড়ে পুকুর থেকে নারীর মৃতদেহ উদ্ধার, স্বামী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৫৬ বার পঠিত

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:

 

পঞ্চগড়: পঞ্চগড়ে পুকুর থেকে রোকেয়া (২৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

জানা যায়, নিহত রোকেয়ে একই এলাকার এরশাদ হোসেনের (৩৬) স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোতহাসনা গ্রামে বাড়ির শোয়ার ঘরের একেবারে পাশে পুকুরে ভোরে প্রতিবেশী এক নারী রোকেয়ার মৃতদেহ দেখতে পান। মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের ডাকে। স্থানীয়দের খবরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এদিকে মৃত্যুটি রহস্যজনক হওয়ায় নিহতের স্বামী এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে নেয়া হয়েছে।

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT