1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামী গাঁজাসহ আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২২৪ বার পঠিত

মো: হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলের সদর থানার মধুরগাতী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোঃ ইউসুফ মোল্যা (৪০) কে ২৫০ (গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল। (শুক্রবার) ৩০ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়।আটককৃত ইউসুফ ওই গ্রামের মৃত শরীয়ত উল্লাহর ছেলে।

 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সদর থানার মধুরগাতী গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামী মোঃ ইউসুফ মোল্যাকে গাঁজাসহ আটক হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন, আটককৃতকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

মোঃ হাচিবুর রহমান,নড়াইল জেলা প্রতিনিধি

০১৭১৬৭৯৭৮৫৯

৩১/০৭/২০২১

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT