1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণ সংবর্ধনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার।

নড়াইলের কালিয়ায় ভগ্নিপতির সাবলের আঘাতে শ্যালক খুন!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৩২ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলের নড়াগাতী থানার চোরখালী গ্রামে রুকু শেখ (৬০) নামে এক ব্যাক্তি খুন হয়েছে একই গ্রামের মৃত পরান ফকিরের ছেলে ও মৃতের ভগ্নিপতি কুদ্দুস ফকির (৬০) এর হাতে। ৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টার দিকে তাকে লোহার সাবোল দিয়ে তার মাথায় আঘাত এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর (সোমবার) তার মৃত্যু হয়। ঘাতক পলাতক রয়েছে। রুকু শেখ ওই গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শ্যালক ও ভগ্নিপতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার সকাল ১০ টার দিকে রুকু শেখ পাশেই নদীর পাড়ে বড়দিয়া- মহাজন ফেরীঘাটে দিকে গেলে কুদ্দুস ফকির লোহার সাবোল নিয়ে শ্যালক রুকু শেখের মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ও স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত দুটোয় ঢাকা নেওয়ায় পথে রাত ৪ টায় তার মৃত্যু হয়।

এদিকে নিহত রুকু শেখের ছেলে মনির শেখ সত্যতা গোপন রেখে বলেন, আমি ঢাকায় থাকি, এ ঘটনা শোনার পরে বাবার চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানিনা বলে এড়িয়ে যান।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রোকসানা খাতুন বলেন, সুরতহাল রিপোর্টের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT