1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

নির্বাচনী সহিংসতা রূপগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে  হামলা ,ব্যবসা প্রতিষ্ঠান লুট ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করায় গত ১২ নভেম্বর শনিবার স্থানীয় আওয়ামীলীগ নেতা ডা. আব্দুল কবিরের বাড়িতে ও তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, ভোলাবো ইউনিয়নের চারিতালুক গ্রামের ২৫/৩০ সদস্যের একদল সন্ত্রাসী রাম দা, ছুরি, বল্লম, ছেন ও এসএস পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ডা. আব্দুল কবিরের চারিতালুক গ্রামের বাড়িতে ও পরে তার মালিকানাধীন মুদি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় দোকানের কর্মচারী মাসুদ মিয়া (২২) ও ইউসুফ আলী (৩০) আহত হয়। তাদেরকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন টিটু আনারস প্রতীকে জয়লাভ করার পর তার সমর্থিত সন্ত্রাসীরা ইউপি নির্বাচেন পরাজিত আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট তায়েবুর রহমানের নৌকা প্রতীকের সমর্থকদের ভয়ভীতি, হুমকি ও বাড়িতে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এব্যাপারে ডা. আব্দুল কবির বাদী হয়ে চারিতালুক গ্রামের আলামিন মিয়া (৩৫), ফারুক হোসেন (৪২), ইমান উদ্দিন (৪৫), আব্দুল হান্নান (৫০), মাসুদ মিয়া (৩৬), মতিকুর রহমান (৩৫), মাজহারুল ইসলাম (২৮), আজিম (২৬), মনির হোসেন (৪০), আব্দুল কাইয়ুম (২৬), অপু মিয়া (২৪), সুমন মিয়া (২০) ও সৈকতসহ (২২) অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT