1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

নির্বাচনি প্রচারণায় নৌকার মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীরের জনসংযোগ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবীর নির্বাচনি প্রচারণায় জনসংযোগ করেছেন। গত সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া, সেংগুয়া ও দোপাদহ গ্রামের বিভিন্ন মোড়ের দোকানপাটে বসে থাকা সাধারন মানুষের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করে সকলে কাছে দোয়া চান তিনি। পরে নির্বাচনি প্রচারণা গনসংযোগ শেষ করে বিলবালিয়া পূবপাড়া কয়ালবাড়ী পুরাতন জামে মসজিদের উন্নতিকল্পে ধর্মীয় ইসলামী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবীর।

 

এসময় উপস্থিত ছিলেন-বিলবালিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক এমএ রউফ, কৃষি ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগারপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, হাসানুর রহমান পিন্টু, সাংবাদিক সোহানুর রহমান সোহান প্রমূখ।

 

ইসলামী সভায় নৌকার মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর সকল মুসুল্লিদের উদ্যেশে বলেন, নামাজ বেহস্তের চাবিকাঠি, নামাজের বিকল্প কিছুই নেই। আসুন আমরা মহান আল্লাহতালার হুকুম মতো পাচঁ ওয়াক্ত নামাজ পড়ি। ইসলামের আর্দশে, নবীজীর আর্দশে নিজের জীবন গড়ি। তিনি আরো বলেন, সম্মানীত ‘চেয়ার’ দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। তিনি চাইলে সব সম্ভব হয়। আসন্ন ইউপি নির্বাচনে মহাদান ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন নৌকার প্রত্যাশী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগুচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়ায় মহাদান ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান তিনি।

 

তিনি প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাদান ইউনিয়নের তৃণমূল কর্মীদের কথা বিবেচনা করে নৌকার মনোনয়ন তাকেই দিবেন। নির্বাচিত হতে পারলে রাস্তা-ঘাট, স্কুল -কলেজ, মসজিদ -মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে মহাদান ইউনিয়নকে উপজেলার মধ্যে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন। ব্যক্তি হিসেবে আল্লাহতালা আমাকে অনেক ধনসম্পদ দিয়েছে আমার সম্পদের প্রয়োজন নেই। আমি চেয়ারম্যান হয়ে জনগনের সেবা করতে চাই। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে সারা জীবন বাচঁতে চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT