
নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান কে স্মারকলিপি প্রদান করা হয়েছে, ১৬ই মার্চ বেলা ১২ টায় কেএমপি কমিশনার কার্যালয়ন, স্মারকলিপিতে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়,সম্প্রতি খুলনা নগরীতে খুন, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ কিশোর বাহিনীর দৌরাত্ম্য সামাজিক নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে নগরীতে প্রতিদিন দুরবৃত্তিদের হামলায় আহত, নিহত, সংঘর্ষের মতো ঘটনা ঘটেই চলেছে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে হয়, আইন-শৃঙ্খলা বাহিনী তারা যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন,স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, – নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সভাপতি সরদার বাদশা, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার, সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুর রহমান, নির্বাহী সভাপতি নাজমুল তারেক তুষার এস এম মোহাম্মদ আলীর, মশিউর রহমান টুকু, আনোয়ার হোসেন, চুন্নু খন্দকার, আ্যাড কিংকর রাহা, সহ-সভাপতি তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান,, লবণচড়া থানার সভাপতি হোসেন সুমন, মোহাম্মদ সাইফুল্লাহ বাবু, প্রচার সম্পাদক আব্দুল আলিম, সহ প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, শিল্প বন্দর বিষয়ক সম্পাদক মোঃ তৈয়ব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা, সহ ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার মিম, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক প্রমি আক্তার লিজা,সহ সংগঠনের দায়িত্বশীল আরো অনেক নেতা কর্মীবৃন্দ। এ সময়
নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সভাপতি সরদার বাদশা, খুলনা মেট্রোপলিটেশন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে বলেন, নিরাপদ খুলনা চাই একটি সামাজিক সংগঠন সর্বপ্রকার দুর্নীতি, সকল অফিস আদালতে ঘুষ বানিজ্য, খুন, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, ভেজাল খাদ্য, অবৈধ মজুদ সিন্ডিকেটসহ সকল অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দায়বদ্ধতায় ও রাষ্ট্রের কল্যাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে বলে তিনি জানান,কমিশনার সভাপতি সহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান ও বলেন আইন শৃঙ্খলা বাহিনীও সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।